ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০২/২০২৪ ১০:১০ পিএম , আপডেট: ২৪/০২/২০২৪ ১০:১৫ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর এলাকায় এক রোহিঙ্গার পেটে বিশেষ কায়দায় রাখা ইয়াবার চালান উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় পাঁচ হাজার ইয়াবাসহ ফয়জুল ইসলাম (৩৩) নামের ওই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।

স্টোর কিপার নিযোগ দিচ্ছে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে,বেতন ২৪৩০০

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তিনি ধরা পড়েন। গাজীপুর মহানগর পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতার হওয়া আসামি ফয়জুল কক্সবাজার জেলার উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম নাজির হোসেন।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ কামাল হোসেন বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার শরীফপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানকার (সোন্ডা) রড মিল রোড এলাকায় পলাতক আসামি নাজমুল মৃধার বাসা থেকে রোহিঙ্গা ফয়জুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে আসামি ফয়জুল ইসলাম জানান, তিনি কক্সবাজার থেকে টঙ্গীতে দীর্ঘ দিন ধরে ইয়াবা ট্যাবলেট পরিবহন করে আসছেন। তিনি মূলত পাচারের উদ্দেশ্যে ইয়াবা তার পেটে বহন করেন। এজন্য ৬০ পিস করে ইয়াবার ছোট ছোট পোটলা গিলে খেয়ে পেটে বহন করে নিয়ে আসেন। পরবর্তীতে বাথরুমে গিয়ে ইয়াবার পোটলা বের করেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, আসামিরা একটি সংঘবদ্ধ চক্রের পেশাদার মাদক কারবারি। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ১৫ লাখ টাকা। আসামিদের বিরুদ্ধে গাছা থানায় মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...