প্রকাশিত: ০৬/১২/২০১৮ ৪:৫২ পিএম

চট্টগ্রাম :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি কটেজে জাহাঙ্গীর রাজু নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের পাশে এতিম আলী কটেজের একটি কক্ষে তার মরদেহ দেখতে পান এক শিক্ষার্থী। রাজুর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়িতে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়ার খবর শুনেছি। তবে আত্মহত্যা করেছে কি না আমরা নিশ্চিত নই। ঘটনাস্থলে আছি। উদ্ধারের পর বিস্তারিত বলতে পারবো।

প্রথমে মরদেহ দেখতে পাওয়া আইন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন জানান, দুই দিন আগে তার সঙ্গে সামনা-সামনি কথা হয়েছিল। তাকে সেসময় স্বাভাবিকই মনে হয়েছে। পড়াশোনার পর চাকরি নিয়ে টেনশনে ছিল। সকালে রাজুর বাড়ি থেকে ভাই ফোন করে যোগাযোগ করতে পারছে না বলে জানান। সকাল সাড়ে ৮টায় অনেক ডাকাডাকি করেও রাজুর কোনো সাড়া মেলেনি। পরে ১১টার দিকে জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...