প্রকাশিত: ০৯/০৩/২০২১ ২:৪৮ পিএম

ঢাকা মেডিকেলে প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ফেব্রুয়ারি মাসে এখানে তিনশর কম রোগী ভর্তি থাকলেও এখন তা প্রায় পাঁচশ। দেশের অন্য হাসপাতালেগুলোতেও বাড়ছে রোগীর চাপ।

ফেব্রুয়ারিতে করোনা শনাক্তের গড় ছিল তিন থেকে চারশো, মার্চে তা পাঁচশো ছাড়িয়েছে। সোমবার করোনা শনাক্ত হয় ৮৪৫ জনের। যা ৫৪ দিনের মধ্যে সর্বোচ্চ। জানুয়ারিতে শনাক্তের হার ৫ থেকে ফেব্রুয়ারিতে নামে দুইয়ে। কিন্তু মার্চের প্রথম ৮ দিনেই শনাক্তের হার বেড়ে দ্বিগুণ হয়েছে।

এবিষয়ে রোগতত্ত্ববিদ ডা. কিংকর ঘোষ বলেন, দেশে শীতে সংক্রমণ বাড়ার কথা থাকলেও তা হয়নি। তবে এবার গরমে করোনার সংক্রমণ বাড়তে পারে। পাশাপাশি করোনার নতুন ধরনও বাড়াচ্ছে উদ্বেগ বলেও শঙ্কা প্রকাশ করেন এই বিশেষজ্ঞ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল ইসলাম জানান, কিছুদিন আগেও আমাদের করোনা আইসিইউ বেডগুলো খালি ছিলো। কিন্তু গত কয়েকদিন ধরে রোগীর চাপ বাড়তে শুরু করেছে। যদিও কেবিনগুলো এখনও খালি আছে তবে আমার কাছে মনে হচ্ছে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এদিকে অণুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা বলেন, ব্রাজিল, সাউথ আফ্রিকা, যুক্তরাজ্যে করোনার কিছু কিছু ধরণ খুব দ্রুত গতিতে ছড়াচ্ছে। এজন্য আমাদের খুবই সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে যেন এই সংক্রমণের হার কোন ভাবেই না বাড়ে।

দেশে গত কয়েকদিনে সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যুও। গত ৩ দিনে করোনায় মারা গেছেন ১০ জনের বেশি। অথচ তার আগের সপ্তাহে ছিল দশের কম

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer