প্রকাশিত: ১১/০২/২০১৭ ১০:৫৪ এএম , আপডেট: ১১/০২/২০১৭ ২:১৭ পিএম

ওবাইদুল হক চৌধুরী,উখিয়া নিউজ ডটকম::
বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে অভিযান চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সদস্যরা। আজ শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়।

এদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের পাঁচ নাগরিক সহ ৯ জনকে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার র‌্যাব কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার র‌্যাব-৭ এর একটি দল বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে অভিযান চালায়। এসময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ১৫ কোটি টাকা।

ইয়াবা বহনের দায়ে জব্দকৃত ফিশিং ট্রলারের মালিক ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer