প্রকাশিত: ১০/০৮/২০২২ ১০:২৬ এএম


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেড মাঝিসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (০৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্প-১৫ ব্লক-সি/১ এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) এবং সি/৯ এর ইমাম হোসেনের ছেলে সাব ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

বুধবার ভোরে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে ৮-১০ জন দুষ্কৃতিকারী ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লক থেকে আনুমানিক ১৫০ ফুট উপরে দুর্গম পাহাড়ের ঢালে আছিয়া বেগমের শেডের সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়।

খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন। গুরুতর আহত আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে তিনিও মারা যান।

তিনি আরও বলেন, ক্যাম্পে অভিযান চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...