প্রকাশিত: ২৭/০৫/২০১৭ ৯:১৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩১ পিএম

ঢাকা: গণভবনের উত্তর গেটে মসজিদ সংলগ্ন এলাকায় দায়িত্ব পালনকালে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) সদস্য নায়েক আতিকুর রহমান (২৮) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

শুক্রবার দিনগত রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত প্রায় বারোটার দিকে তিনি গুলিবিদ্ধ হন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. জেসমিন নাহার শীর্ষনিউজ ডটকমের প্রতিনিধিকে নায়েক আতিকুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুকের ডান পাশে নায়েক আতিকুর গুলিবিদ্ধ হন। এ অবস্থায় আতিকুরকে জরুরি বিভাগে আনা হয়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাতে দায়িত্ব পালনকালে মিস ফায়ারে গুলিবিদ্ধ হয়েছেন এসপিবিএন সদস্য। চায়না পিস্তল নিয়ে দায়িত্ব পালন করছিলেন তিনি। পিস্তলে গুলি লোড করা ছিল। অসতর্ক অবস্থায় ট্রিগারে হাত লেগে এমনটি ঘটে থাকতে পারে বলেও জানান এ কর্মকর্তা।

এসপিবিএন সদস্যদের বরাত দিয়ে রাজধানীর শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিজি বিশ্বাস বলেন, দায়িত্বরত অবস্থায় অসাবধানতাবশত মিস ফায়ারে আতিকুরের ডান বুকে গুলি লাগে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer