প্রকাশিত: ১৪/০১/২০২০ ১২:৫৫ পিএম , আপডেট: ১৪/০১/২০২০ ১২:৫৭ পিএম

সেলিম উদ্দীন,ঈদগাঁহ::
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন অন্তত আরও ৫ জন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার খুটাখালীর নয়াপাড়া নতুন মসজিদের পার্শ্বে কক্সবাজারগামী কাভার্ডভ্যানের চাকা পরিবর্তনের সময় চট্টগ্রাম এয়ারপোর্ট হতে হাজীদের বহনকারী একটি নোহা কুয়াশায় আচ করতে না পেরে পিছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে ছৈয়দ হোসেন সিকদার নামে একযাত্রী মারা যান। ছৈয়দ হোসেন টেকনাফ পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
এই ঘটনায় তার স্ত্রীসহ অন্তত ৫ জন আহত রয়েছে। স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম বলেন, লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয় কক্সবাজার অভিমুখী নোহা গাড়ীটি। এসময় লেগুনা গাড়ীটিও সড়ক থেকে ছিটকে পড়ে। এতে নোহা মাইক্রোবাস যাত্রী ছৈয়দ হোসেন ঘটনাস্থলে মারা যায়। লেগুনা ও নোহা মাইক্রোবাসের আরো পাঁচ যাত্রী আহত হয়। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
দূর্ঘটনা কবলিত গাড়ী দুটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer