প্রকাশিত: ১৭/০২/২০১৭ ৯:৩৬ এএম , আপডেট: ১৭/০২/২০১৭ ৯:৩৬ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর ইচ্ছা সরকারের নেই। কার কী সাজা হবে বা মাফ করা হবে তা আদালতের বিষয়।
আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার এয়ারপোর্ট রোডে হোটেল রেডিসনের সামনে সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‘খালেদা জিয়াকে জেলে পাঠালে এদেশে কোনো নির্বাচন হবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘কাউকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হবে বা মাফ করা হবে কি না সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন। সময় এবং ¯্রােত কারো জন্য যেমন অপেক্ষা করেনা, তেমন সংবিধান এবং নির্বাচন ও কারো জন্য অপেক্ষা করবে না।’
তিনি বলেন, আদালতে কেউ সাজাপ্রাপ্ত হলে নির্বাচন কারো জন্য বসে থাকবে না। যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসময় রাজধানীর বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সৌন্দর্য বর্ধন, ডিজিটালাইজেশন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের উদ্যোক্তা সংস্থা ভিয়েনাল ওয়ার্ল্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer