প্রকাশিত: ১৫/০৪/২০২১ ২:০৫ পিএম

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) এক সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া এখনো ভালো আছেন, তার নেগেটিভ কোনো উপসর্গ দেখা যায়নি।
উল্লেখ্য, গত রোববার (১১ এপ্রিল) খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট আসে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসাতেই তার চিকিৎসা চলছে।

ব্রিফিংয়ে ফখরুল বলেন, ভারতের প্রধাননন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে হেফাজতের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির সঙ্গে বিএনপিকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রায় ২০০ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপি মহাসচিব বলেন, লকডাউনকে কেন্দ্র করে ক্রেকডাউনে নেমেছে সরকার। বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে।
তিনি আরও বলেন, জনসমর্থন নেই বলে পবিত্র রমাজান মাসেও গ্রেফতার-নির্যাতনের হীন কার্যে লিপ্ত রয়েছে। লকডাউনের সুযোগ নিয়ে বিরোধী নেতাকর্মীদের নির্যাতনে নেমেছে সরকার।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer