প্রকাশিত: ১৬/০৪/২০২১ ৩:৫৯ এএম

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফুসফুসে খুব হালকা মাত্রার সংক্রমণ রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করানো পর এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার রাতে বেগম জিয়াকে সিটিস্ক্যানের জন্য এই হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতাল নয় বাসাতেই চিকিৎসা চলবে বিএনপি চেয়ারপারসনের।
এক বছর ২০ দিন পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। করোনা আক্রান্ত বেগম জিয়ার ফুসফুসের সংক্রমণ পরীক্ষার জন্য রাত নয়টার পর নেয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে।

হাসপাতালে পৌঁছনোর পর শুরু হয় পরীক্ষা। সিটি স্ক্যান শেষে রাত পৌনে এগারোটায় হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরে আসেন তিনি। চিকিৎসকরা জানান, স্ক্যান রিপোর্ট অনুযায়ী বেগম খালেদা জিয়ার ফুসফুসে করোনার সংক্রমণ খুবই সামান্য।
স্ক্যান রিপোর্ট ভালো হওয়ার আপাতত বাসায় থেকেই চেয়ারপারসনের চিকিৎসা চলবে জানিয়ে খালেদা জিয়ার চিকিৎসক ডা. জেড এম জাহিদ হোসেন বলেন, রিপোর্ট ভালো আসলেও শঙ্কামুক্ত নন চেয়ারপারসন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান এফএম সিদ্দিকী ব্রিফিং করে জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক এবং রক্ত পরীক্ষার রিপোর্ট ভালো।
১০ এপ্রিল করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। গত বছরের ২৫ মার্চ জামিনে মুক্তি পাওয়ার পর থেকে নিজ বাসাতেই আছেন তিনি

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer