ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০১/২০২৫ ৯:৩১ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে।

এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

প্রফেসর প্যাট্রিক কেনেডি লিভারের ভাইরাসজনিত রোগ নিয়ে গবেষণার জন্য বিশ্বব্যাপী পরিচিত। তিনি ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে প্রশিক্ষণ নেওয়ার পর লন্ডনে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ সম্পন্ন করেন। ২০০৯ সালে বার্টস অ্যান্ড দ্য লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিতে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন। তার তত্ত্বাবধানে শুরু হয়েছে খালেদা জিয়ার চিকিৎসা ।

এছাড়া, প্রফেসর প্যাট্রিক কেনেডি একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং তিনি এইচবিভি ক্লিনিক্যাল গাইডলাইন সম্পাদকমণ্ডলীর সদস্য।

লন্ডন ক্লিনিকের ওয়েবসাইট অনুযায়ী, প্রফেসর কেনেডি দীর্ঘ সময় ধরে এই বিষয়ে কাজ করছেন এবং একাধিক বই ও গবেষণাপত্র প্রকাশ করেছেন তিনি।

এদিকে, গত সাড়ে সাত বছর আগে যুক্তরাজ্যে চিকিৎসা নিতে গিয়েছিলেন খালেদা জিয়া। তখন তিনি চোখ এবং পায়ের চিকিৎসা নিয়েছিলে।বর্তমানে তিনি লিভার সিরোসিস, হৃদ্‌রোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer