উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/০৩/২০২৩ ২:৫২ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে, তা সঠিক নয়’।

আইনমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে কি হবে না সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। পরিবার থেকে যে আবেদন করা হয়েছে সেটা আইন মন্ত্রণালয়ে এসেছে। কিন্তু আইন মন্ত্রণালয় এখনও সে সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়নি। তবে, খালেদা জিয়াকে যে দুই শর্তে জামিন দেয়া হয়েছিল এবারও তার ব্যত্যয় হবে না।

বৃহস্পতিবার (৯ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলির নেতৃত্বে নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, জার্মান, ডেনমার্ক, ইতালি, সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাতে চায়। এ ব্যাপারে আইনমন্ত্রীর কাছে তারা আগ্রহের কথা জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে প্রধানমন্ত্রীর কোনো আপত্তি নেই। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, সরকার চায়, একটি অংশগ্রহণমূলক নির্বাচন। বিএনপিও নির্বাচনে আসুক এটা আমরা চাই। তবে সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। এ ব্যাপারে বিদেশিদের কোনো চাপ নাই। তবে বিদেশি কেউ এ ব্যাপারে কথা বললেও তা শুনবেনা সরকার। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...