প্রকাশিত: ১৮/০৮/২০১৮ ১০:৪৪ এএম

খাগড়াছড়ি প্রতিনিধি- খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত ছয়জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার স্বনির্ভর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা সবাই ইউপিডিএফ-এর প্রসিত বিকাশ গ্রুপের সদস্য বলে জানা গেছে। এখনও পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই আদিবাসী বলে ধরণা করা হচ্ছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

“ঘটনাস্থলে পুলিশের অভিযান চলছে। ইউপিডিএফ এবং ইউপিডিএফ (সংস্কার)- এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।”

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...