প্রকাশিত: ০৫/০৮/২০১৮ ৬:৪৭ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৫ পিএম

ডেস্ক রিপোর্ট ::

নিরাপদ সড়ক দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথন ছড়িয়ে পড়ে। তার সঙ্গে মুঠোফোনে কথোপকথনকারী মিলহানুর রহমান নওমিকে আটকের অভিযোগ করেছে তার পরিবার।

নওমির বাবা কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিল সিদ্দিকুর রহমান সুরুজ এ অভিযোগ করেন।

তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ‘রোববার সকালে ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক তাদের কুমিল্লাস্থ গ্রামের বাড়ি উনাইসারে যায়। সেখানে নওমিকে না পেয়ে বরুড়ার দেওগ্রামে তার ফুফুর বাড়িতে যান। সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায়।’

সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘নওমি লন্ডন থেকে বার এট ল’ ডিগ্রি নিয়ে এসে বর্তমানে জুনিয়র আইনজীবী হিসেবে ঢাকায় কাজ করছেন।’

প্রায় ৬ মাস আগে নওমি লন্ডন থেকে দেশে ফিরেছেন। এক সপ্তাহ আগে পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানের কাজে ঢাকা থেকে বাড়িতে এসে তিনি অবস্থান করছিলেন।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ বলেন, ‘ঢাকা থেকে ডিবির একটি টিম এসে নওমিকে আটক করে নিয়ে গেছে।’

তবে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মু শাহ আবিদ হোসেন পরিবর্তন ডটকমকে তিনি বলেন, ‘আমরাও এমন একটি বিষয় শুনেছি, খোঁজ নিয়ে দেখছি। যেহেতু আলোচিত ঘটনা, আটক করা হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer