প্রকাশিত: ২৯/১১/২০১৮ ৯:১১ পিএম

ডেস্ক রিপোর্ট :আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোট ৩০৬৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগের ২৮১ জন, বিএপির ৬৯৬, জাতীয় পার্টির ২৩৩, অন্যান্য রাজনৈতিক দলের ১৩৫৭ এবং স্বতন্ত্র হিসেবে ৪৯৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ প্রেসবিফ্রিংয়ে এ কথা জানান।

এর আগে গতকাল বুধবার ৩০০ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০৫৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়ে ছিলেন তিনি। আজ আরও ৯টি বেড়েছে। গতকাল তড়িগড়ি করে হিসাব দেয়ায় গড়মিল হয়েছে বলে জানান ইসি সচিব।

তিনি বলেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি দলের সবগুলোই প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) ২৮১ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) (ধানের শীষ) ৬৯৬, জাতীয় পার্টি (জাপা) (লাঙ্গল) ২৩৩ , জাতীয় পার্টি-জেপি (বাইসাইকেল)-১৭, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি (কাস্তে) ৭৭, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মই) ৪৯, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (মশাল)-৫৩, গণফোরাম (উদীয়মান সূর্য) ৬১, বিকল্পধারা বাংলাদেশ (কুলা) ৩৭, জাতীয় সমাজতান্ত্রিক দল (তারা) ৫১, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ২৯৯, বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ) ২৬, কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা) ৩৭, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (ছাতা) ১৫ জন। বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল (চাকা) ৩, গণতন্ত্রী পার্টি (কবুতর)-৮, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (কুড়েঘর) ১৪, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (হাতুড়ি)-৩৩, জাকের পার্টি (গোলাপ ফুল) ১০৮, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (গরুর গাড়ি) ১১, বাংলাদেশ তরিকত ফেডারেশন (ফুলের মালা) ২০, বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন) ৪৯, ন্যাশনাল পিপলস পার্টি (আম) ৯০, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (খেজুর গাছ) ১৫, গণফ্রন্ট (মাছ) ১৬, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি (বাঘ), বাংলাদেশ ন্যাপ (গাভি) ৪, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল) ১৩, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) ২৮, বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি) ৫, ইসলামী ঐক্যজোট (মিনার) ৩২, বাংলাদেশ খেলাফত মজলিম (রিকশা) ১২, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) ২১, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা (হুক্কা) ৬, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (কোদাল) ৩০, খেলাফত মজলিশ (দেয়ালঘড়ি) ১২, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (হাতপাঞ্জা) ১৭, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি)- একজন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন)-৭১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে।

এসব মনোনয়নপত্র বাছাই শুরু হবে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর; প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...