প্রকাশিত: ২৬/১০/২০১৮ ৭:১৭ পিএম

অনলাইন ডেস্ক :

কোটি টাকার চেক, নগদ সাড়ে ৪৪ লাখ টাকা ও ১২ বোতল ফেনসিডিলসহ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার (কারা তত্ত্বাধায়ক) সোহেল রানা বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে তাকে আটক করে ভৈরব রেলওয়ে পুলিশের সদস্যরা।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করে জানান, আটক সোহেল রানা বিশ্বাস দুপুরে চট্টগ্রাম থেকে বিজয় এক্সপ্রেস আন্তনগর ট্রেনে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ও ১ কোটি ৩০ লাখ টাকার ব্যাংক চেক জব্দ করা হয়েছে। এছাড়াও তার স্ত্রীর নামে ২ কোটি ২০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...