প্রকাশিত: ২৫/১১/২০১৯ ১০:১৬ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডে থানার বাইপাস বাংলাবাজার এলাকা থেকে সাড়ে ২৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক কোটি ২২ লক্ষ টাকা।

রোববার দুপুরে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন খবর জানানো হয়।আটকরা হলেন- কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকার সিরাজুল ইসলামের পুত্র মোহাম্মদ জিসান (২৯) ও একই এলাকার শামসুল আলমের পুত্র মো. জুনায়েদ (২০)।

র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের মাদক কারবারিদের সাথে যোগসাজসে কম মূল্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। পরে মাইক্রোবাসের মাধ্যমে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারিদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার টাকা।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছে র‌্যাব।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...