প্রকাশিত: ০২/০৭/২০১৮ ৩:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৬ এএম
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

ডেস্ক রিপোর্ট::

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, কোটা সংস্কারকে যতটা সহজভাবে বিশ্লেষণ করা হচ্ছে, অতটা সহজ নয়, জটিলতা আছে। অনেক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তবে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান শফিউল আলম।

তিনি বলেন, ‘কোটা সংস্কারের বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আমাদের নিচের লেভেলে এখনও এটি ট্রাসমিটেড হয়নি।’

সংস্কার কার্যক্রম শেষের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দেয়া যায় কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের পক্ষে অনুমান করা কঠিন, এটা সময়সাপেক্ষ ব্যাপার।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোটা সংস্কারে গঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে এখনও কাজ শুরু করেনি। তবে শুরু হয়ে যাবে বলে আশা করছি।’

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...
Single Page Footer