প্রকাশিত: ১৪/০৯/২০১৭ ৭:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৬ পিএম
Single Page Top

খুলনা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকরা কোচিং বাণিজ্য করতে পারবেন না। কোন নোট বা গাইড বই চলবে না। এগুলো বন্ধে আইন তৈরি করা হচ্ছে। এরসাথে জড়িত কেউই ছাড় পাবে না।

বুধবার খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চল আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

খুলনা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে শিক্ষার গুণগত মান ও নৈতিকতার উন্নয়ন এবং জঙ্গীবাদ বিরোধী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খবর বাসসের।

নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকার ইতোমধ্যে দেশে জঙ্গীবাদ বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছে। আর যাতে দেশে জঙ্গীবাদ না আসতে পারে এ জন্য শিক্ষক-অভিভাবকসহ সকলকে সর্তক থাকতে হবে এবং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকরা যদি নৈতিকতা-আদর্শ-শিক্ষা থেকে বিচ্যুত হয় তাহলে দেশের সর্বনাশ। কেবল অর্থই নয়, মান-মর্যাদাই হচ্ছে শিক্ষকদের বড় সম্পদ। শিক্ষার্থীদের জ্ঞানের পাশাপাশি ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে। নৈতিক শিক্ষা দিতে হবে। শ্রেণিকক্ষে তাদের আরও বেশি পাঠদান করতে হবে।

পাঠকের মতামত

Single Page Bottom

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer