প্রকাশিত: ৩০/১২/২০১৬ ৮:০১ পিএম

আইন করে শিক্ষকদের কোচিং বাণিজ্য এবং গাইডবই-নোটবই বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসর সুবিধার চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকরা আমাদের মাথার মণি। কিন্তু অনেকেই ক্লাসে পড়ান না, কোচিংয়ে পড়ান। এগুলো আর চলবে না। আইন করে কোচিং বাণিজ্য এবং নোটবই-গাইডবই বন্ধ করা হবে’।

‘বাচ্চাদের রেজাল্ট হলেই কিছু বুদ্ধিজীবী টিভি টকশো’তে গিয়ে বলেন, শিক্ষার মান নাকি কমে গেছে। এতে করে বাচ্চাদের মনোবল কমছে। যাদের ছেলে-মেয়েরা দেশের বাইরে পড়ালেখা করে, তারা জেএসি, পিএসসি পরীক্ষার বিরুদ্ধে কথা বলেন’।

জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘১৯৭১ সালের এ মাসেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস এই মুক্তিযুদ্ধ। সামাজিক আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উৎসাহিত ও তরুণদের বোঝাতে হবে’।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা ছয় বছরে ২ হাজার ২০০ কোটি টাকা শিক্ষকদের মাঝে বিতরণ করেছি। যেখানে বিএনপি দিয়েছিলো মাত্র ৩৫০ কোটি টাকা। আমরা কাজ করে যাচ্ছি। গতকাল (বৃহস্পতিবার) ৪টি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতবারের চেয়ে ফলাফল ভালো। মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করছে।

অনুষ্ঠানে উপস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer