প্রকাশিত: ১৮/০৩/২০২০ ৯:৪১ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেল। মঙ্গলবার ১৭ মার্চ উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানের নেতৃত্বে তাঁর উখিয়াস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে দিবসটি স্মরণীয় করে রাখা হয়। এসময় প্রধান অতিথি উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান নয়, এই জাতির চেতনার উৎস, সাহসের বাতিঘর, প্রেরণার মহাসাগর। যাঁর অদম্য সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব, দূরদর্শী চিন্তাধারার কারণে আজ আমরা সকলে মুক্ত বাতাসে শ্বাসপ্রশ্বাস নিতে পারছি। স্বাধীন জাতি হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।

এসময় অন্যান্যের মধ্যে উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জু, উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার সহ পুলিশের উখিয়া সার্কেলের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer