প্রকাশিত: ০৪/০৫/২০১৭ ৫:২০ পিএম

নিউজ ডেস্ক::

সারাদেশে ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এবার কেউ পাস করেনি। এই সংখ্যা গত বছর এ রকম প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৩। এবছর ৪০টি প্রতিষ্ঠান বেড়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, ‘এবছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ২৬৬টি। গত বছর এই সংখ্যা ছিল ৪ হাজার ৭৩৪টি। এবছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২ হাজার ৪৬৮টি।’

এবার মোট ২৮ হাজার  ৩৫৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। গত বছর এই সংখ্যা ছিল ২৮ হাজার ১০৭টি। এবার প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২৫২টি।

দেশের আটটি সাধারণ শিক্ষাবোর্ডে এবার এসএসসিতে পাসের হার ৮১.২১ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৬.২০ শতাংশ এবং আর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮. ৬৯ শতাংশ। ১০ বোর্ড মিলিয়ে মোটে পাসের হার ৮০. ৩৫ শতাংশ।

শিক্ষামন্ত্রী জানান, এবার পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। ১০টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। আর সারাদেশে জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৪ হাজার ৭৬১ জন।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...