উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/১০/২০২২ ৩:৪৮ পিএম , আপডেট: ১৯/১০/২০২২ ৩:৫৫ পিএম

কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১১৭টি দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন বাংলাদেশের হাফেজ আবু রাহাত।

বুধবার (১৯ অক্টোবর) সকালে দেশটির হোটেল রেজিন্সির হলরুমে প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে অনূর্ধ্ব ১৩ বছর ক্যাটাগরিতে তৃতীয় হয় আবু রাহাত।

তার হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন কুয়েতের শিক্ষা ও ইসলামবিষয়ক মন্ত্রী আবদুল আজিজ মাজিদ, বিচারকের দায়িত্বে থাকা মিশরের ড. ফুয়াদ আবদুল মাজিদ, বিশ্বখ্যাত কারি শায়েখ ড. জিবরিল, শায়েখ জায়েদ প্রমুখ।

গত ১৩ অক্টোবর কুয়েতের ওজারাতুল আওকাফের (ধর্ম মন্ত্রণালয়) সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক এ প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কুয়েত, সৌদি আরব, মিশর, লিবিয়া ও ইয়েমেনের বিশেষজ্ঞ আলেমরা।

হাফেজ আবু রাহাত সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পইজুরি ইউনিয়নের পূর্বচর পইজুরি গ্রামের রমজান আলী সরদারের ছেলে। সে ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...