প্রকাশিত: ১৯/০৭/২০১৯ ৯:৩৩ এএম

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় নারী শিশুসহ ১৩ রোহিঙ্গাকে আটক করেছে। তাদেরকে বৃহস্পতিবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে শশীদল পাঁচপীরের মাজার এলাকা থেকে নারী, পুরুষ এবং শিশুসহ ১৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। আটককৃত রোহিঙ্গারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

আটককৃতরা হল- ইয়াকুব নবীর ছেলে হাবিববুল্লাহ্ (৩৮), হাবিববুল্লাহর স্ত্রী রাজুমা (২৭), হাবিববুল্লাহর ছেলে মোঃ সোহেল (৯), আশ্রাফ(৭), ছমির (৪), হাবিববুল্লাহর মেয়ে তাসলিমা(২), ছমিয়া (১), মৃত নূর আহাম্মদের ছেলে ইমাম হোসেন(৭৭), ইমাম হোসেনের স্ত্রী আছিয়া খাতুন(৫৬), ইমাম হোসেনের মেয়ে মনোয়ারা (২২), রাজুমা(২০), মৃত নূর আহাম্মদের ছেলে সৈয়দ আলম(২৫), মৃত ইব্রাহীমের ছেলে হামিদ হোসেন(২৫)।

থানার ওসি এসএএম শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আটককৃত রোহিঙ্গা শরনার্থীদের কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...