উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/১২/২০২৪ ১:৩৪ পিএম

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের খরব পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসে আগুন নেভাতে কাজ করছে। কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। তবে কিভাবে আগুন ধরেছে, সেটি এখনো জানা যায়নি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কর্মী কামাল বলেন, আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ দেখি মানুষের চিৎকার। পরে দেখি আগুন। পলিথিনের ঘর হাওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে। রোহিঙ্গারা আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...