প্রকাশিত: ২৩/১১/২০১৯ ৮:৪৩ পিএম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ১০ টার দিকে উখিয়ার কুতুপালং ২নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে ক্যাম্প পুলিশ।জানা গেছে, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গ্রুপ কালা মিয়া ও অপর একটি গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় রোহিঙ্গাদের মধ্যে আতংক বিরাজ করে।

ঘটনার খবর পেয়ে মধুরছড়া পুলিশ ফাড়ির সদস্যরা সেনাবাহিনীর সহযোগীতায় ক্যাম্পের বিভিন্ন ব্লকে অভিযান চালিয়ে ৪ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।

আটকৃতরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল জব্বারের ছেলে আব্দুল নবী (৩০), উখিয়ার কুতুপালং ৪-সম্প্রসারণ ক্যাম্পের বাসিন্দা শওকত আলীর ছেলে মোঃ শফিক (২০) ও মোঃ আইয়ুবের ছেলে রফিক (২০) ও করিম উল্লাহর ছেলে মোঃ ছাদেক (২১)।

শনিবার সকালে আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়।

মধুরছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন, ক্যাম্প অভ্যন্তরে দু’পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৪ রোহিঙ্গাকে আটক করি।

তিনি আরো বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীদের ধরতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

শনিবার দুপুরে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে উখিয়া থানার ওসি আবুল মনছুর ৪ রোহিঙ্গা আটকের সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer