প্রকাশিত: ১৮/১১/২০১৯ ৮:৩২ পিএম

নিজস্ব সংবাদদাতা,মহেশখালী:;
আগামী ২৩ নভেম্বর শনিবার মহেশখালী উপকূলের জলদস্যু ও অস্ত্রের কারিগররা অস্ত্র ও গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। এদিকে আত্মসমর্পণ অনুষ্ঠানের পূর্ববর্তী মাঠ ও এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন,
সহকারী পুলিশ সুপার ট্রাপিক বাবুল চন্দ্র বণিক, মহেশখালী সহকারী পুলিশ সুপার রতন কান্তি, আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি আকরাম হোসেন, মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরসহ আইনৃশঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ও উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
তারেক বিন ওসমান শরীফ।
১৮ নভেম্বর সোমবার বিকাল ৪ টার সময় পুলিশের সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উক্ত মাঠের স্থান পরির্দশন করেন।
উক্ত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরির্দশক জাবেদ পাটোয়ারী ছাড়াও মহেশখালী-কুতুবদিয়ার এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিকসহ, আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অপরদিকে ২৩ নভেম্বর এ অনুষ্ঠান সম্পন্ন হবে উপজেলার কালারমার ছড়াসরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। বিষয়টি নিশ্চিত করেছেন অপরাধীদের বুঝিয়ে অাত্নসমর্পনে উদ্ভুদ্ধ করে নিয়ে আসতে সাংবাদিক আকরাম হোসাইনকে সহযোগিতা কারী বিজয় টিভি ও দৈনিক পূর্বকোণের স্থানিয় সাংবাদিক হোবাইব সজীব ।
উল্লেখ্যঃ আগামী ২৩ নভেম্বর শনিবার বহুল আলোচিত মহেশখালীতে সন্ত্রাসী, জলদস্যু ও অস্ত্রের কারিগররা অনুষ্ঠানিক ভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করবেন বলে প্রশাসনের একাধিক সূত্রে জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে বহু সন্ত্রাসী বাহিনীর প্রধানসহ একাধিক সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করবেন ।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...