প্রকাশিত: ২২/০৮/২০১৮ ১:৩০ পিএম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসে অনুমতি না পেয়ে কারা ফটক থেকে ফিরে গেলেন দলের সিনিয়র নেতারা।

বুধবার (২২ আগস্ট) পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে দুপুর ১২ টায় এসেছিলেন বিএনপি নেতারা।

এর আগে বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হলে কারা কর্তৃপক্ষ অনুমতি প্রদান করে নি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে কারাগারে আসেন।

অনুমতি না পেয়ে বিএনপি নেতারা ফিরে যান। এ সময় দলের বিক্ষুব্ধ কর্মীরা নানা রকম স্লোগান দিতে থাকে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও কারাগারে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খানসহ বিএনপি’র কেন্দ্রীয় নেতারা।

এ সময় ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer