ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৭/২০২৪ ৩:১৭ পিএম

কাভার্ডভ্যানের ভেতরের পাটাতনে কৌশলে তৈরি একটি ‘চেম্বার’। যেখানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয় ইয়াবা। মূলত ওই চেম্বারের মাধ্যমেই পাচার করা হতো ইয়াবাসহ বিভিন্ন মাদক। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে সন্দেহজনকভাবে তল্লাশি চালালে মেলে সুরক্ষিত এমন চেম্বারের সন্ধান। কাভার্ডভ্যানের ওই চেম্বারে পাওয়া যায় সাড়ে ৬৫ হাজার পিস ইয়াবা।

সোমবার (৮ জুলাই) রাতে সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানার নতুন ব্রিজ টোল প্লাজা এলাকায় এসব ইয়াবা জব্দ করা হয়। পাশাপাশি কাভার্ডভ্যানের চালকসহ দুইজনকে গ্রেপ্তার করে নগর পুলিশের গোয়েন্দা শাখার (উত্তর ও দক্ষিণ) বিভাগ।

গ্রেপ্তাররা হলেন— কাভার্ডভ্যানের চালক মো. ইসলাম (৩৮) ও মো. হাবিব (২৮)।

নগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন বলেন, গ্রেপ্তার দুইজন কাভার্ডভ্যান চালানোর আড়ালে ইয়াবা পাচার করতো। ওই কাভার্ডভ্যানটিতে কোনো ধরনের মালামাল ছিল না। তাই সন্দেহজনকভাবে তল্লাশি চালালে কাভার্ডভ্যানের ভেতরের পাটাতনে তৈরি সুরক্ষিত একটি ‘চেম্বারের’ দেখা মেলে। মূলত ইয়াবা পরিবহনের উদ্দেশ্যেই গাড়িটির ভেতরে এই চেম্বার তৈরি করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer