প্রকাশিত: ১৪/০২/২০২০ ২:১৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক:;
রাঙ্গামাটির কাপ্তাই লেকে পর্যটকবাহী ইঞ্জিন বোট ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। বেলা ১২ টার দিকে ডিসির বাংলো এলাকায় এই ঘটে। স্থানীয়রা জানায়, শহরের পর্যটন এলাকা থেকে একটি ইঞ্জিন বোটে করে ১০/১৫ জন পর্যটক শুভলং যাচ্ছিলেন। ডিসির বাংলো এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি বোটের সাথে সংঘর্ষ হয়। ডুবে যায় একটি বোট। স্থানীয়দের সহায়তায় ৫ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জীবিত উদ্ধার এক শিশুকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...