উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ৮:০৫ এএম

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ইসরাত জাহান কাকনকে আজ রবিবার পুলিশ হেফাজতে নিয়েছে চকবাজার থানা পুলিশ।

রবিবার (৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, “কলেজ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।”

শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান কাকন ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। ছাত্র রাজনীতি বিরোধী সে বিভিন্ন সময় উসকানি দিচ্ছিল বলে জানায়। তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

পাঠকের মতামত

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...