প্রকাশিত: ০৮/০৭/২০২০ ১০:০২ এএম , আপডেট: ০৮/০৭/২০২০ ১০:১৮ এএম

সম্প্রতি গনজমায়েত
ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এ আতঙ্কের প্রেক্ষিতে বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে, রোহিঙ্গাদের মধ্যে করোনাভাইরাসকে ‘সফলভাবে নিয়ন্ত্রণ’ করা গেছে।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওই ক্যাম্পগুলোতে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা মুসলিমের বসবাস। সেখানে দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মে মাসে রোহিঙ্গাদের মধ্যে প্রথম করোনাভাইরাস শনাক্ত হবার পর ৭২৪ জনকে পরীক্ষা করা হলে ৫৪ জন করোনা পজিটিভ শনাক্ত হন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা সফলভাবে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে পেরেছি।
কিন্তু এটা স্পষ্ট নয়, কেননা অনেক রোহিঙ্গাই হয়তো করোনার পরীক্ষা করাননি এই ভয়ে যে তাহলে তাদের জনবিচ্ছিন্ন এবং বন্যাদুর্গত বঙ্গোপসাগরের দ্বীপে সড়ানো হতে পারে যেখানে আগে থেকেই সমুদ্রে ভেসে আসা অনেক শরণার্থীকে রাখা হয়েছে।
অন্যদিকে ক্যাম্পগুলো যে অঞ্চলে (কক্সবাজার) সেখানে ২৪ লক্ষ মানুষের বাস এবং সেখানে ২,৭৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে, ৬০ জন মারা গেছেন’, মাহবুব আলম বলছিলেন।
করোনার পরীক্ষা বাধ্যতামূলক নয় বলে জানা যাচ্ছে না ক্যাম্পগুলোতে সামগ্রিক মৃত্যুহার বেড়েছে কিনা। আবার সেখানে যারা মারা যাচ্ছেন তাদেরও করোনা পরীক্ষা করা হচ্ছে না।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...