প্রকাশিত: ০৪/০৬/২০২০ ৭:০৪ এএম

ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজার জেলার কৃতি সন্তান ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ এহসানুল করিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বুধবার (৩ জুন) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রয়াত ডা. এহসানুল করিম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা গ্রামের মরহুম মাস্টার বজলুল করিমের নাতি ও জনাব মাহবুবুল আলম কন্ট্রাক্টরের জৈষ্ট সন্তান ।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রামে সংগঠনটির করোনা সেলের প্রধান ডা. আ ম ম মিনহাজুর রহমান।

চারদিন আগে ডা. এহসানুল করিমের করোনা শনাক্ত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়ার পথেই তার মৃত্যু হয়। ডা. এহসান ব্লাড ক্যান্সারেও ভুগছিলেন।

প্রসঙ্গত, এহসানুল করিম করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়ে মারা যাওয়া চট্রগ্রামের প্রথম চিকিৎসক। দেশে, বিশেষত চট্রগ্রামে করোনা প্রকোপের পর থেকেই তিনি চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন শত শত রোগীকে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...