প্রকাশিত: ১৭/০৬/২০২০ ৮:১৭ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মহেশখালী উপজেলার কুতুবজোমের দৈয়ার পাড়ার সন্তান ডা. নুরুল হক আর নেই। মঙ্গলবার ১৬ জুন দিবাগত রাত ১২’১০ মিনিটের দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিও’তে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। ডা. নুরুল হক একই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ছিলেন। বর্তমানে তিনি কক্সবাজারের উত্তর আদর্শ গ্রামের বাসিন্দা।

ভয়ংকর করোনা আক্রান্ত হয়ে ডা. নুরুল হকের শরীরে অক্সিজেন সিস্যুরেশন কমে গেলে তাকে গত ১৪ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিও’তে ভর্তি করা হয়। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন। চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস যুদ্ধের ফ্রন্ট লাইনের মৃত্যুবরণ করা ৩৭ তম চিকিৎসা যোদ্ধা।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer