প্রকাশিত: ০৫/০৪/২০২০ ১২:৪৫ পিএম , আপডেট: ০৫/০৪/২০২০ ১২:৪৫ পিএম

করোনার ধাক্কা কাটিয়ে উঠতে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবনে দেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব উত্তরণের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মেকাবেলায় যথা সময়ে ব্যবস্থা নেয়ায় দেশে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। করোনায় আক্রান্তদের মাঝে সুস্থতার হার বেশি তাই আতংকিত না হওয়ার আহবান জানান প্রদানমন্ত্রী।

করোনা পরিস্থিতির কারণে দেশের শিল্প খাতে ধস নেমেছে বলেও মন্তব্য করেন তিনি। অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সরকারি ব্যয়ে বিদেশ ভ্রমণ নিরুসাহিত করা হবে একই সাথে স্বল্প সুদে ব্যাংক ঋণ দেয়া হবে।

তিনি আরো জানান, বিনামূল্যে খাদ্য বিতরণ করা হবে। ব্যাংকিং সেক্টরের জন্য ৩০ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল গঠন করা হবে। ক্ষুদ্র শিল্পের জন্য ২০ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল ফান্ড গঠন করা হবে। এসময় প্রধানমন্ত্রী ঘরে বসে দেশবাসীকে নববর্ষ উদযাপনের আহবান জানান।

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...