প্রকাশিত: ০৯/০৭/২০২০ ৩:০১ পিএম

দেশরক্ষার কাজে নিজের প্রাণ দিতেও দ্বিধাবোধ না করা সেনাবাহিনীর এক পদস্থ কর্মকর্তা হেরে গেলেন করোনার সাথে লড়াইয়ে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজিম।

লে. কর্নেল আনোয়ারুল আজিমের পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

করোনা আক্রান্ত হওয়ার পর প্রথম দিকে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৬ জুন তাকে চট্টগ্রাম থেকে ঢাকা সিএমএইচে স্থানান্তরিত করা হয়।

চট্টগ্রাম জেলার সন্দ্বীপের মগধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজ উল্লার ছেলে লে. কর্নেল আনোয়ারুল আজিম রোহিঙ্গা সংকটের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন। এছাড়াও বিজিবির চট্টগ্রাম রিজিউনের লজিস্টিক অফিসার হিসেবেও দায়িত্বরত ছিলেন তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান চট্টগ্রাম প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, বিষয়টি নিশ্চিত হলে আমরা বিজ্ঞপ্তি পাঠাবো। এর আগে কিছুই বলতে পারছি না। সুত্র: চট্টগ্রাম প্রতিদিন

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...