প্রকাশিত: ০৭/০৬/২০২০ ১:৩৬ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
উখিয়ার কুতুপালং গ্রামে করোনার উপসর্গ নিয়ে মোঃ আলম (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের
কুতুপালং এলাকার জবুর আলমের ছেলে। পেশায় তিনি একজন দোকানদার।

রবিবার (৭ জুন) সকাল ৮ টার দিকে নিজ বাড়িতেই মারা যান মোঃ আলম।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নিকারুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, লোকটির করোনা পজিটিভ ছিলনা। উপসর্গ নিয়ে মারা গেছেন। খবর পেয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের টিম পাঠিয়েছি। বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, মোঃ আলম গত কয়েকদিন যাবত জ্বরসহ অন্যান্য রোগে ভুগছিলেন। শারীরিক অসুস্থতা অবস্থায় সে হাসপাতালে না গিয়ে স্থানীয় ফার্মেসী থেকে চিকিৎসা করেছিলেন।

মোঃ আলমের বাড়ি রোহিঙ্গা ক্যাম্প ১/ইষ্ট এলাকায় বিধায় ওই এলাকার রোহিঙ্গা লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer