প্রকাশিত: ১১/০৬/২০২০ ৮:৪৪ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ইউনিয়ন ব্যাংক লি: হ্নীলা শাখার ম্যানেজার (অপরেশন) আরিফুল হক। বৃহস্পতিবার ১১ জুন বিকেল ৪ টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

বিষয়টি ইউনিয়ন ব্যাংক উখিয়া শাখার ম্যানেজার মোহাম্মদ জাহেদ উল্লাহ নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, কুতুবদিয়া উপজেলার লেমশিখালীর জাকের হোসেনের পুত্র ব্যাংকার আরিফুল হক আগে থেকেই লিভার জন্ডিসে আক্রান্ত ছিলেন। মারা যাওয়ার পর করোনা ভাইরাস টেস্টের জন্য তার শরীরের স্যাম্পল সংগ্রহ করা হয়। মরহুম ব্যাংকার আরিফুল হক কুতুবদিয়ার আধ্যাত্মিক সাধক হজরত আবদুল মালেক শাহ (রহ:) এর নাতি ছিলেন।

বৃহস্পতিবার ১১ জুন রাত ৯ টায় চট্টগ্রাম শহরের গনি বেকারির মোড়ে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং পরদিন শুক্রবার সকাল ৮ টায় কুতুবদিয়া মালেক শাহ্ হুজুরের দরবার শরিফে দ্বিতীয় নামাজে জানাজা পর তাকে সদর উদ্দিন পেয়ারা কাটা পারিবারিক কবরস্থান দাফন হবে বলে ব্যাংকার মোহাম্মদ জাহেদ উল্লাহ জানিয়েছেন।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer