প্রকাশিত: ২৬/০৩/২০২০ ৬:৪৫ পিএম

এম ফেরদৌস উখিয়া:
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে প্রধান সড়ক উখিয়া জনমানবশুন্য হয়ে পড়েছে। কক্সবাজার, উখিয়া,টেকনাফের শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, বিপণিবিতান খাবার হোটেলসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তবে জরুরি চাহিদার জন্য ফার্মেসি, নিত্যপণ্যের দোকান, কাঁচাবাজার খোলা রয়েছে।

এদিকে টহলের সময় সেনা সদস্যরা মাইকিংও করছেন। করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য আহ্বান জানাচ্ছেন। বিশেষ প্রয়োজনে মাস্ক ছাড়া ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ করছেন। বিশেষ করে সরকারি নির্দেশনা মেনে ঘরেই অবস্থান করতে বলছেন তারা।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে কক্সবাজার জেলায় অসাধু কোনো ব্যবসায়ী যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারেন তার জন্যও কাজ করছে প্রাশাসন। এছাড়া বিদেশ ফেরত মানুষজন হোম কোয়ারেন্টিনে থাকার জন্য স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় দিক নির্দেশনা মানছেন কি-না তা তদারকি করছেন। কোথাও যেন জনসমাগম না হয় সে বিষয়ে নজরদারি করছেন সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন ।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...