প্রকাশিত: ০৭/০৬/২০২০ ১২:৫৬ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
করোনা ভাইরাসে আক্রান্ত পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১১ টায় মন্ত্রীকে বহনকারী সামরিক হেলিকপ্টারটি বান্দরবান সেনা ক্যান্টনমেন্ট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

ঢাকার উদ্দেশ্যে রওনা করার আগে নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ একনজর দেখতে মন্ত্রীর বাসায় ভিড় জমায়।

এসময় সবার উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। কিন্তু আমার কোন আনুভুতি নেই। আমি সুস্থ স্বাভাবিক আছি। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। আপনারাও এই মহামারী থেকে সুস্থ ও নিরাপদ থাকবেন।
এসময় উপস্থিত সবাই মন্ত্রীকে বিদায় জানান।

পাবর্ত্য মন্ত্রীর একান্ত সহকারী সাদেক হোসেন চৌধুরীর বরাত দিয়ে স্থানীয় সংবাদকর্মী এইচ এম সম্রাট বলেন, মন্ত্রীর করোনা ভাইরাস রিপোর্ট পজেটিভ আসলেও তিনি শারীরিক ও মানষিকভাবে সুস্থ আছেন। এরপরেও ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হবে।

তিনি বলেন, মন্ত্রী দেশবাসীর কাছে সুস্থতা কামনা করে আশীর্বাদ কামনা করেছেন।

উল্লেখ্য, শনিবার বান্দরবান জেলায় ৯ জন করোনা ভাইরাসে আক্রান্তের রিপোর্ট প্রকাশ করে কক্সবাজারে স্থাপিত ল্যাব। ওই তালিকায় পাবর্ত্য মন্ত্রী বীর বাহাদুর এমপির নামও রয়েছে।

এরআগে গত বৃহস্পতিবার বান্দরবান স্বাস্থ্য বিভাগ মন্ত্রীর নমুনা সংগ্রহ করে কক্সবাজার ল্যাবে পাঠায়।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer