প্রকাশিত: ২৫/০৯/২০২০ ৭:৫৭ এএম

সিলেট অঞ্চলের প্রখ্যাত আলেম আল্লামা মুশাহিদ বায়মপুরীর (রহ.) কবর থেকে সুগন্ধি বাতাস বের হওয়ার খবরে সেখানে ভিড় জমিয়েছে ভক্তরা।

বুধবার রাতে কানাইঘাট উপজেলায় এ খবর ছড়িয়ে পড়লে কবরের পাশে দূর-দূরান্ত থেকেও ছুটে আসেন মুসল্লিরা। খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে মানুষ সুগন্ধ অনুভব করতে ছুটে আসেন। বৃহস্পতিবার দিনভর তার কবরে ভক্ত-অনুসারীদের ভিড় ছিলো। এ নিয়ে চতুর্থবারের মতো এ ঘটনা ঘটেছে।

কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হারুনুর রশীদ চতুলী বলেন, বুধবার মাগরিবের নামাজের পর ছাত্ররা মাওলানা মুশাহিদ বায়মপুরীর (রহ.) কবর থেকে এক ধরনের সুগন্ধ পান। পরে তারা খবর দিলে আমরাও তা অনুভব করি।

জানা গেছে, আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরী তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন খ্যাতিমান আলেম, সমাজ সংস্কারক ও লেখক ছিলেন।

তৎকালীন পাক-পার্লামেন্টারিয়ান সদস্য এ আলেমের হাদিস বিশারদ হিসেবে উপমহাদেশে ব্যাপক খ্যাতি রয়েছে। সিলেটের কানাইঘাট দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস ছিলেন তিনি।

কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির যুগান্তরকে বলেন, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) ছিলেন উপমহাদেশের একজন কিংবদন্তি। তিনি শুধু বাংলাদেশে নয়, আরব বিশ্বেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। তার কবর থেকে এ নিয়ে চতুর্থবারের মতো সুবাতাস প্রবাহিত হচ্ছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer