প্রকাশিত: ১৯/০৬/২০২০ ৭:২৬ পিএম

প্রিজমা অ্যাফেক্টের ছবিটি এমপি বদির ফেসবুক থেকে নেয়া
কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের তথ্যানুযায়ী সাবেক এমপি বদির করোনা পজিটিভ ধরা পড়েছে। বদি করোনা পজেটিভ হলেও তার স্ত্রী ঐ আসনের বর্তমান সংসদ সদস্য শাহিন আকাতারের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি। কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে এ খবর জানা গেছে।

করোনার উপসর্গ নিয়ে কক্সবাজার ৪ আসনের সাবেক সংসদ বদি ও তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য গত কয়েকদিন ধরে কক্সবাজারের নিজের বাসায় অবস্থান করছিলেন। প্রথমে বর্তমান বদির স্ত্রী উখিয়া-টেকনাফের বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় নেগেটিভ আসে বদির স্ত্রী এমপি শাহিন আক্তারের। তবে তার শরীরে টায়ফয়েড ধরা পড়ে বলে জানাগেছে। বর্তমানে তিনি কক্সবাজারের নিজ বাসায় আছেন বলে জানিয়েছেন নিউজনাউকে তার প্রেস সচিব হেলাল উদ্দিন।

শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষায় সাবেক এমপি বদির করোনা শনাক্ত হয়। তিনি বর্তমানে কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে চিকীৎসা নিচ্ছেন বলে নিউজনাউকে জানিয়েছেন, টেকনাফ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম।

সুত্র: নিউজনাউ

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer