ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ৬:০৪ পিএম

কক্সবাজারের রামুর রশিদনগর এলাকায় রহস্যজনকভাবে খুন হয়েছেন মামুন (৩০) নামে এক যুবক।

রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় রশিদনগরের কাদমরপাড়া-ধলির ছড়ার মাঝামাঝি স্থানে রেললাইনের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মামুন কক্সবাজার সদরের খরুলিয়া ঘাটপাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, শনিবার সন্ধ্যায় মামুন বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারের দিকে যায়। রাত ৮টা থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকে। রাত ১১টায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পায়নি।

পরে আজ রবিবার সকালে স্থানীয়রা রেললাইনের পাশে তার হাত-পা বাঁধা লাশ দেখতে পান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

তিনি বলেন, নিহতের শরীরে বড় কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মামুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...