প্রকাশিত: ২২/০৭/২০১৭ ৯:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৫ পিএম

নিউজ ডেস্ক::
কক্সবাজারের মেরিনড্রাইভ রোডের পাহাড়ি ঝরনায় গোসল করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সাব্বির আলম রিদুয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২য় বর্ষের ছাত্র। তার বাবার নাম নুরুল আলম বাচ্চু। তাদের বাড়ি ঢাকার উত্তরায় বলে জানা গেছে। হিমছড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, শনিবার বিকেল ৪টার দিকে ৭ জন শিক্ষার্থী হিমছড়ির রংধনু ঝরনায় গোসল করতে নামে। এ সময় ঝরনা সংলগ্ন পাহাড়ের একাংশ ধসে পড়লে সাব্বির নিচে চাপা পড়ে।

স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা মাটি চাপাপড়া সাব্বিরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা সাব্বিরকে মৃত ঘোষণা করেন। নিহত সাব্বিরের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer