প্রকাশিত: ০১/০৩/২০১৭ ৫:২৬ পিএম

কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাদ্রাসার ছাত্রী নাহিদা আক্তারের ওপর হামলায় অভিযুক্ত প্রধান আসামি জাহেদুল ইসলামকে (২৬) দেশীয় তৈরি অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ মার্চ) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাহেদকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জাহেদুল ইসলাম একই উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকার লোকমান হাকিমের ছেলে। আর মাদ্রাসা ছাত্রী নাহিদা আক্তার কালারমারছড়া ইউনিয়নের অফিসপাড়ার আহমদ হোসনের মেয়ে।
এর আগে, মহেশখালী উপজেলার কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী নাহিদা আক্তারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা শুরু হয়। ছবিতে ওই ছাত্রীর মুখে-কপালে সেলাই করা আঘাতের চিহ্ন ছিল।
জানা যায়, নাহিদা আক্তার আর জাহেদুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের সবাই জানতো। কিন্তু তাদের বিয়ের ব্যাপারে উভয় পরিবারের অসম্মতি ছিল। এমনকি নাহিদারও সম্মতি ছিল না। তারপরও পরিবারের কথা অমান্য করে বার বার বিয়ের জন্য চাপ সৃষ্টি করে আসছিল জাহেদ। এক পর্যায়ে ক্ষুদ্ধ হয়ে নাহিদার হাতে, মুখ ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় জাহেদ।
গত ২৫ ফেব্রুয়ারি রাতে এ ঘটনাটি ঘটলেও তা প্রকাশ পায় ২৭ ফেব্রুয়ারি রাতে। পরে এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা হয়।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer