প্রকাশিত: ২৩/০৮/২০১৮ ৮:১৩ পিএম

চকরিয়া প্রতিনিধি – তিন দিন নিখোঁজ থাকার পর কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আসফিকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোরের কতোয়ালী থানায় নিয়ে যায়। আসফি বর্তমানে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত সোমবার রাত ৯টা থেকে ছাত্রলীগ নেতা আসফি চৌধুরী নিখোঁজ ছিলেন। এ ঘটনায় গত মঙ্গলবার তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

অভিযোগ পাওয়ার পর থেকেই চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছির আরাফাতের নেতৃত্বে একাধিক পুলিশ ফোর্স তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছির আরাফাত বলেন, ‘আজ সকালে ছাত্রলীগ নেতা আসফিকে যশোরের কোতয়ালী থানা এলাকায় কে বা কারা রাস্তায় ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে অসুস্থ অবস্থায় থানায় নিয়ে যায়। পরে যশোর থানা পুলিশ আমাদের সাথে যোগাযোগ করলে আসফিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।’

ইয়াছির আরাফাত আরও বলেন, ‘ছাত্রলীগ নেতা আসফি অসুস্থ। বর্তমানে তাকে যশোরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাই এ মুহূর্তে কোনো জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। তিনি সুস্থ হলেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা কী তা জানা যাবে।’

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসফির সঙ্গে একই এলাকার জামায়াত নেতা মৌলভী জামাল হোসেনের বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের বিরোধ মীমাংসার চেষ্টা চালালেও মৌলভী জামাল ওই মীমাংসা থেকে বিরত থাকেন। এমনকি আসফিকে নানা ধরনের হুমকি দেন বলেও আসফি তার বন্ধুদের জানিয়েছেন।

সর্বশেষ গত সোমবার রাত ৯টার দিকে আসফি চকরিয়ার ইলিশিয়া বাজার থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে চিরিংগার দিকে গেলে এরপর থেকে তার আর কোন খোঁজ মিলেনি।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer