ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০১/২০২৫ ৭:৩২ এএম

কক্সবাজারে শহীদ এ টি এম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমির নামে দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর বনভূমির বরাদ্দ বাতিল করেছে সরকার। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় এ বরাদ্দ বাতিল করে।

জাফর আলম (প্রয়াত) মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব শফিউল আলমের ভাই। ২০১৬ সালে নিয়ম বহির্ভূতভাবে এ বনভূমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দিয়েছিল আওয়ামী লীগ সরকার।

শহীদ ও আহতদের পরিবারের জন্য ৬৩৮ কোটি টাকা বরাদ্দশহীদ ও আহতদের পরিবারের জন্য ৬৩৮ কোটি টাকা বরাদ্দ
বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশে যে পরিমাণ বনভূমি দরকার, তা নেই। তাই যতটুকু বনভূমি টিকে আছে, তা রক্ষা করতে সরকার সাংবিধানিকভাবে অঙ্গীকারবদ্ধ। যার কারণে বনভূমির এ বন্দোবস্ত বাতিল করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৬ সালে রামু উপজেলার খুনিয়াপালং মৌজায় ১৫৫ দশমিক ৭০ একর জমি শহীদ এ টি এম জাফর আলম ক্যাডেট কলেজের নামে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেওয়া হয়। এ জমি ৭৭ লাখ ৭ হাজার ১৫০ টাকা মূল্য নির্ধারণ করে ৭ লাখ ৭০ হাজার ৭১৫ টাকা মূল্যে বন্দোবস্ত দেওয়া হয়। পরে শহীদ এ টি এম জাফর আলম ক্যাডেট কলেজের নাম পরিবর্তন করে শহীদ এ টি এম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি নাম দেওয়া হয়।

ভূমি মন্ত্রণালয়ের বরাদ্দপত্রে দেশের অন্যতম জীববৈচিত্রসমৃদ্ধ বনভূমিকে অকৃষি খাসজমি হিসেবে দেখানো হয়েছে।

এতে বন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে আপত্তি জানিয়েছিল বন বিভাগ। এ ছাড়া খুনিয়াপালং মৌজায় বন্দোবস্ত দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর এ জমি গেজেটভুক্ত রক্ষিত বনভূমি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শহীদ এ টি এম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমির নামে ১৫৫ দশমিক ৭০ একর বনভূমি নিয়মবহির্ভূতভাবে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দিয়েছিল আওয়ামী লীগ সরকার। পরে বর্তমান অন্তর্বর্তী সরকার দ্বায়িত্ব নেওয়ার পর এ বন্দোবস্ত বাতিলের অনুরোধ জানিয়ে গত ২১ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়কে চিঠি দেয়।

চিঠিতে বলা হয়, বনভূমি রক্ষার মাধ্যমে ওই অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থা টিকিয়ে রাখতে এ বন্দোবস্ত বাতিল করা প্রয়োজন। পরে গত ১০ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয় শহীদ এ টি এম জাফর আলম ক্যাডেট কলেজের অনুকূলে দেওয়া ১৫৫ দশমিক ৭০ একর ভুমির বন্দোবস্ত বাতিল করে।

‘চিৎকার করলে মেরে ফেলব’ মধ্যরাতে মুখোশ পরে ১০ ডাকাতের হানা‘চিৎকার করলে মেরে ফেলব’ মধ্যরাতে মুখোশ পরে ১০ ডাকাতের হানা
ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মাসুদ কামাল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বন্দোবস্ত বাতিল করা হয়। চিঠিতে বলা হয়েছে, বন্দোবস্তকৃত জমিটি গেজেটভুক্ত বনভূমি হওয়ায় এ বন্দোবস্ত বাতিল করা হয়েছে।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...
Single Page Footer