ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০২/২০২৫ ৭:৪৮ পিএম

কক্সবাজারের টেকনাফের একটি পাহাড় থেকে ৫ কাঠুরিয়াকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর ১২টার দিকে বাহার ছড়া ইউনিয়নের বাইন্যাপাড়া পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন—টেকনাফের বাহারছড়ার বাইন্ন্যা পাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮), মো. হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের ছেলে মো. আবু (২০)।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির জানান, লাকড়ি সংগ্রহ করতে গেলে অস্ত্রের মুখে ১৫ জনকে ধরে নিয়ে যায়। পরে ১০ জনকে ছেড়ে দিলেও এখনো ৫ জন অপহরণকারীদের কাছে রয়েছে বলে জানান তিনি।

হুমায়ুন কবির আরও জানান, মুক্তিপণের জন্য পাঁচজনকে আটক রেখেছে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

টেকনাফ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, অপহরণের বিষয়টি স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে তিনি শুনেছেন। তবে এখনো ভুক্তভোগীর পরিবার থেকে থানায় কোনো অভিযোগ করেনি কেউ।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...