প্রকাশিত: ১১/০৬/২০২০ ৮:৫৭ পিএম

আনছার হোসেন ::
বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কক্সবাজার শহর ও দ্বীপ উপজেলা মহেশখালীতে মারা গেছেন দুইজন। মারা যাওয়া দু’জনই বয়োবৃদ্ধ ব্যক্তি। যাদের বয়স ৬০ বছর।

এরা হলেন কক্সবাজার শহরের ২নং ওয়ার্ডের নতুন ফিসারী পাড়ার সর্দার ও সমাজ কমিটির সহ-সভাপতি আসগর আলী ওরফে আসগর মাঝি (৬০) ও মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধৈলার পাড়ার বাসিন্দা মনজুর আলম (৬০)।

এরা দুইজনই বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে মারা যান।

ইসলামিক ফাউন্ডেশনের করোনাভাইরাসে মৃতদের দাফন-কাফন সম্পর্কিত কমিটি সুত্র এই দুইজনের করোনা উপসর্গে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সুত্র মতে, আসগর আলী ওরফে আসগর মাঝি বুধবার বিকেল ৪টার নতুন ফিসারী পাড়ারস্থ নিজের বাড়িতে মারা যান। তার শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের নানা উপসর্গ ছিল।

স্থানীয় সমাজ কমিটির সাধারণ সম্পাদক ইসহাক সওদাগর জানান, আসগর আলী প্রায় ৭ দিন আগে অসুস্থ হয়ে কক্সবাজার শহরের আল ফুয়াদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা নেয়ার পর স্বাস্থ্যের উন্নতি হলে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়লে তিনি আবারও আল ফুয়াদ হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। তিনি সদর হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখান থেকে স্বেচ্ছায় তিনি বাড়িতে ফিরে আসেন। বাড়িতেই তিনি মারা যান।

ইসলামিক ফাউন্ডেশনের করোনাভাইরাসে মৃতদের দাফন-কাফন সম্পর্কিত কমিটি সুত্র জানিয়েছে, বাড়িতে মারা গেলেও আসগর আলীর শ্বাসকষ্টসহ করোনার সবধরণের উপসর্গ ছিল। তার মরদেহ বুধবার রাত সাড়ে ১০টায় করোনা বিধি মেনেই ইসলামিক ফাউন্ডেশনের দাফন-কাফন টিম জানাযা ও দাফন কাজ শেষ করেছেন।

অন্যদিকে মহেশখালীর কুতুবজোমের বাসিন্দা মনজুর আলম (৬০) করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মারা যান। তার বিস্তারিত কিছু জানা যায়নি।

সুত্র: কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer