উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১০/২০২২ ৫:০০ পিএম

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের একটি হোটেলের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শহরের কক্স ওশান হোটেলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নুরুল হুদা ও খোরশেদ আলম। আরও এক শ্রমিক আহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্স ওশান হোটেলটি মেরামত করা হচ্ছিল। কর্তৃপক্ষ আবু এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। ওই প্রতিষ্ঠানের হয়ে শ্রমিকরা আজ সেপটিক ট্যাংক পরিষ্কার করতে আসে। সেসময় নিচে নেমে অক্সিজেন সংকটের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...